২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় আ. লীগ ৯, বিএনপি ৩, স্বতন্ত্র ৪

রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে নয়টিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 12:29 AM

Updated : 20 Aug 2022, 02:07 PM

সোমবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তাফা।

নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগ প্রর্থীরা হলেন আউচপাড়ায় সরদার জান মোহাম্মদ, শ্রীপুরে মকবুল হোসেন মৃধা, কাচারী কোয়ালীপাড়ায় আয়েন উদ্দিন, শুভডাঙ্গায় আব্দুল হাকিম, মাড়িয়ায় আসলাম আলী আসকান, ঝিকড়ায় আবদুল হামিদ ফৌজদার, গোয়ালকান্দিতে আলমগীর সরকার, যোগিপাড়ায় মোস্তফা কামাল এবং সোনাডাঙ্গায় আজাহারুল হক।

বিএনপির নির্বাচিতরা হলেন নরদাশে মতিউর রহমান মতিন, গণিপুরে মনিরুজ্জামান রঞ্জু এবং বড়বিহানালীতে মাহমুদুর রহমান মিলন।

স্বতন্ত্র বিজয়ীরা হলেন গোবিন্দপাড়ায় বিজন কুমার সরকার, দ্বীপপুরে মকলেছুর রহমান দুলাল, বাসুপাড়ায় আব্দুল জব্বার মন্ডল এবং হামিরকুৎসায় আনোয়ার হোসেন।