২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: পাবনায় ৫ যুবক আটক

পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভাট দেওয়ার চেষ্টা এবং ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 01:55 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

এ এলাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যজিস্ট্রেট চাটমোহরের উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সকাল ১০টার দিকে ভোট গ্রহণের সময় কুমিরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই পাঁচজনকে আটক করা হয়।

এরা হলেন- সুজানগর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আজিম উদ্দি মল্লিকের ছেলে পল্টন হোসেন (২৬), একই উপজেলার কাচারীপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে সেলিম মিয়া (২৮), ভায়না গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে নায়েব আলী (২৫), রুস্তম সরদারের ছেলে মানিক মিয়া (২৮) এবং লেকের বনগ্রাম গ্রামের চিন্নাহার ছেলে রিপন (২৫)।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা’ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।

গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাস চলতি বছর ৫ জুলাই মারা যাওয়ায় তার শূন‌্য পদে এই উপ নির্বাচন হচ্ছে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র্য প্রার্থী মিলিয়ে মোট চারজন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট নয়টি কেন্দ্রে এ ইউনিয়নের ২৮ হাজার ১০৩ জন ভোটারের ভোটগ্রহণের ব‌্যবস্থা হয়েছে এবার।