২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গলা কেটে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 03:56 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

শনিবার দুপুরে সদর ইউনিয়নের রাজারছড়ায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।

নিহত রোকেয়া আক্তার (২০) রাজারছড়ার মোহাম্মদ রুবেলের স্ত্রী।

আটক মোহাম্মদ রুবেল (২৮) রাজারছড়ায় বসবাস করলেও তার বাড়ি দিনাজপুর জেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মজিদ বলেন, রুবেল ও রোকেয়ার মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। শনিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রোকেয়াকে গলা কেটে হত্যা করেন রুবেল।

“হত্যার পর পালানোর সময় স্থানীয়রা রুবেলকে ধরে পিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।”

রুবেলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মজিদ।

ওসি বলেন, হত্যার কারণ জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।