২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় করিমন চালক নিহত

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক করিমন চালক নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 03:10 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

শনিবার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম (৪৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারীর মৃত আব্দুল করিমের ছেলে।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, ইসলাম করিমনে করে কলা নিয়ে ভেড়ামারার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি সেক্টরের সামনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে করিমন উল্টে ঘটনাস্থলে ইসলাম মৃত্যুবরণ করেন।

ওসি জানান, ইসলামের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।