২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সাবেক এক সেনা সদস‌্যকে খুন করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 11:59 AM

Updated : 20 Aug 2022, 02:05 PM

নিহত আব্দুর সবুর প্রামাণিক (৪৫) ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের গোলজার রহমান প্রামাণিকের ছেলে।

তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে জানালেও তারা কর্মজীবন সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে মাওয়াগাড়ি গ্রামে সবুরের বাড়ির কাছের একটি বাগানে তার লাশ পাওয়া যায়।

তার গলা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

স্বজনদের বরাত দিয়ে ওসি ফরহাদ বলেন, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি সবুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে পরিবারের লোকজন তার কোনো হদিস পাচ্ছিলেন না।”

সকালে বাগানে সবুরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

কী কারণে এই হত‌্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি। 

ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো পাঠানো হয়েছে।