২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ক্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত

নরসিংদীতে ক্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ৯৯ কেজি গাজা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 01:49 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

ঢাকা সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ওসি এ কে এম মিজানুল হক।

নিহত ট্রাকচালকের বয়স আনুমানিক ৪০ বছর।

ওসি বলেন, সকাল ৯টার দিকে ঢাকামুখী ট্রাকটি মরজাল বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ক্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয় ।

“পরে পুলিশ লাশ উদ্ধার করার সময় ট্রাকে ৯৯ কেজি গাজা পেয়েছে।”

ক্রেন ও ট্রাক আটক করা হয়েছে বলে জানান ওসি মিজানুল।