২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ

গাজীপুরের সালনায় এক নারী শ্রমিকের বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 01:32 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

রোজিনা আক্তার নামের ২৩ বছর বয়সী ওই তরুণী নেত্রকোনা সদর উপজেলার শীলনারায়ন এলাকার আছির উদ্দিনের (৩৫) স্ত্রী।

তিনি স্থানীয় সাং কুয়া গার্মেন্টে কাজ করতেন। সালনা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তারা।

বৃহস্পতিবার সকালে ওই বাসা থেকেই পুলিশ রোজিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান।

বাড়ির মালিক আব্দুল মোতালেবের বরাত দিয়ে তিনি জানান, রোজিনা ও আছিরের মধ্যে প্রায়ই ঝগড়া হত। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“সকালে কারখানায় যাওয়ার সময় পেরিয়ে গেলেও ঘরের দরজা না খোলায় আছিরের মা মঞ্জুরা বেগম অন্য ঘর থেকে গিয়ে রোজিনাকে ডাকাডাকি করেন। এ সময় আছির দরজা খুলে দিলে গলায় ফাঁস লাগানো রোজিনার লাশ দেখেন তিনি।”

খবর পেয়ে এলাকাবাসী আছিরকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে রোজিনার লাশ উদ্ধার করে এবং আছিরকে থানায় নিয়ে যায়।

এসআই শহিদুল বলেন, রোজিনার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”