ইউনিয়নের দাবিতে দাসিয়ারছড়াবাসীর বিক্ষোভ
স্বতন্ত্র ইউনিয়ন ও বাদপড়া নাগরিকদের ভোটার করার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসীরা। রোববার বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
