২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এসআই নিহত

রাজশাহী নগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকায় ট্রাকের ধাক্কায় এক এসআইয়ের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2016, 10:01 AM

Updated : 20 Aug 2022, 02:01 PM

শুক্রবার রাত ১১টার দিকে আব্দুল হামিদ (৪২) মারা যান বলে জানান রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ।

তিনি বলেন, হামিদ মোটরসাইকেলে করে নগরীর কাশিয়াডাঙ্গা থেকে কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় স্টেশনের কাছে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়।

“হামিদকে স্থানীয় লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হামিদ আদালতে কর্মরত ছিলেন বলে জানান ওসি আমান উল্লাহ।