২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বদলি পরীক্ষা, ২ জনকে কারাদণ্ড

গাজীপুরে সরকারি জনবল নিয়োগে বদলি পরীক্ষা দেওয়ায় দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2016, 03:41 PM

Updated : 12 Apr 2022, 03:07 AM

দণ্ডপ্রাপ্তরা হলেন শেরপুরের আজাদ (২৪) ও গাজীপুরের তরিকুল (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মামুন শিবলী বলেন, শুক্রবার সকালে গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগের পরীক্ষা হয়।

“ক্রেডিট চেকিং কাম সায়ারার সহকারী পদে বদলি পরীক্ষা দেওয়ার সময় আজাদকে আটক করা হয় শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে। তরিকুলকে আটক করা হয় জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে। তিনি মিউটেশন কাম সহকারী পদে বদলি পরীক্ষা দিচ্ছিলেন।”

পরে ভ্রাম্যমাণ আদালত তরিকুলকে সাত দিন আর আজাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান এনডিসি মামুন।