২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পল্লীবিদ্যুতের মিটার রিডারদের মানববন্ধন

কুমিল্লায় পল্লীবিদ্যুতের মিটার রিডাররা পুনর্নিয়োগসহ চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2016, 12:59 PM

Updated : 20 Aug 2022, 02:00 PM

শুক্রবার সকালে চান্দিনায় পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা এ ঘোষণা দেন।

সমিতির কুমিল্লা জেলা মিটার রিডার ঐক্যপরিষদের সভাপতি জাকির হোসেন বলেন, “মিটার রিডারদের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও তিনবার নবায়ন করা হত। সম্প্রতি নবায়ন স্থগিত করা হয়েছে। কৌশলগতভাবে পর্যায়ক্রমে চাকরিচ্যুত করার ষড়যন্ত্র চলছে।

“অবিলম্বে পুনর্নিয়োগসহ চাকরি স্থায়ী না করলে শনিবার থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।”

মানববন্ধন চলাকালে চান্দিনা পল্লীবিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক নজরুল ইসলাম খানের কাছে দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি দেন ঐক্যপরিষদের নেতারা।