পাবনায় অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার
ভুয়া ভাউচার দেখিয়ে ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।
বুধবার বিকালে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক ।
গ্রেপ্তার আফসার আলী, মোশাররফ হোসেন ও কাওসার আলী অগ্রণী ব্যাংকের পাকশী শাখার সাবেক ব্যবস্থাপক এবং নুরুল হোসেন, রমজান আলী ওই শাখার কর্মকর্তা।
উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বলেন, ১৯৯৫-২০০৪ সালের মধ্যে অগ্রণী ব্যাংক পাবনার পাকশী শাখার ব্যবস্থাপক থাকাকালীন সময়ে আফসার আলী, মোশাররফ হোসেন ও কাওসার আলীসহ অন্য দুজন ভুয়া ভাউচার তৈরি করে ৯৬ লক্ষ টাকা আত্মসাৎ করেন।
এই নিয়ে সম্প্রতি দুদকের করা মামলার সত্যতা পেলে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
