২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্র সেলিম হত্যায় একজনের ফাঁসি

প্রায় ১০ বছর আগে গাজীপুরের স্কুলছাত্র মো. সেলিম হত্যা মামলায় একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম (৪০) সদর উপজেলার খুদে বরমী এলাকার হামিদ আলীর ছেলে।

নিহত মো. সেলিম (১৪) ছিল সদর উপজেলার আমুনা গ্রামের মো. হযরত আলীর ছেলে ও হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান বলেন, ২০০৭ সালের ৯ জানুয়ারি প্রতিবেশী হাসনারা বেগমের বাড়ির কেয়ারটেকার নূরুল ইসলাম বরই খাওয়ার অভিযোগে কাঠমিস্ত্রির বাটাল দিয়ে সেলিমের পেটে আঘাত করেন।

“এতে সেলিমের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরে সেলিমের বাবা হযরত আলী জয়দেবপুর থানায় মামলা করেন বলে জানান পিপি আতাউর।

মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানানিআতাউর।