২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বগি লাইনচ্যুত হয়ে ৫ ঘণ্টা ট্রেন বন্ধ

যশোরের সিঙ্গিয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 11:23 AM

Updated : 20 Aug 2022, 01:59 PM

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে যশোর-খুলনা রেললাইনের সিঙ্গিয়ায় বগিটি লাইনচ্যুত হয়।

যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, পাথর আনলোড করার সময় রেলের একটি বগি লাইনচ্যুত হয়।

“সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে বগিটি লাইনে তুললে ৯টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।”

তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় খুলনাগামী চিত্রা, সীমান্ত ও একটি মালগাড়ি আটকা পড়ে। অপরদিকে খুলনা স্টেশনে কপোতাক্ষ, রূপসা ও বেনাপোলগামী কমিউটার ট্রেন আটকা পড়ে।