দিনাজপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানান, সোমবার রাতে উপজেলার রুস্তম নগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন (২৫) গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান এসআই হাকিম।
তিনি বলেন, সোমবার সকালে রুস্তম নগর গ্রামে মেয়েটির বাড়িতে প্রবেশ ধর্ষণ করে পালিয়ে যায় আনোয়ার। এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
“মামলার পর রাতেই আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।”
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই হাকিম।
