২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সনদ জালিয়াতির অভিযোগে আটক ৫

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে পাবনার ভাঙ্গুড়া থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 02:32 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে ভাঙ্গুড়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান ।

আটকরা হলেন, ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়নের রবিউল করিম, আমিরুল ইসলাম, জেল হক আলী, গোপালপুর গ্রামের রহমত উল্লাহ ও সাতবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান।

ওসি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ সেপ্টেম্বর ১৭৫ জন কনস্টেবল নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়। আটকরা মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

“পরে যাচাই বাছাই করতে গিয়ে জানা যায়- ওই পাঁচজনের দেওয়া মুক্তিযোদ্ধা সনদ ভুয়া।”

এ নিয়ে জেলা পুলিশ ভাঙ্গুড়ার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান তিনি।