২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্ত্রী হত্যা, স্বামী আটক

সাতক্ষীরা সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 11:33 AM

Updated : 20 Aug 2022, 01:58 PM

সোমবার রাত সাড়ে ১১টায় আলিপুরের আগুনপুর মাছের ঘের থেকে পুলিশ লাশ করে বলে জানান সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা।

নিহত আছিয়া খাতুন (২৭) ছিলেন আলীপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। তিনি একই গ্রামের আমজাদ গাজীর স্ত্রী।

ওসি বলেন, আছিয়া সোমবার সকাল থেকে নিখোঁজ এমন অভিযোগ নিয়ে সন্ধ্যায় থানায় আসেন আছিয়ার বাবার বাড়ির স্বজনরা। তারা আগুনপুর ঘেরের পাশে রক্তমাখা কাপড়ও দেখতে পান  বলে জানান পুলিশকে।

“আছিয়ার স্বামী আমজাদ গাজীকে আটক করা হলে তিনি স্ত্রীর মাথায় ভারি কাঠ দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেন। তারপর তার লাশ মাছের ঘেরের নির্জন এলাকায় মাটি খুঁড়ে চাপা দেন। পরে সাতক্ষীরা শহরে আসেন। সন্ধ্যায় বাড়ি ফিরলে তাকে আটক করে পুলিশ।”

মাটি খুঁড়ে লাশ তোলার সময় সদর সার্কেল এএসপি আতিকুল উপস্থিত ছিলেন বলে জানান ওসি ফিরোজ।

আছিয়া ছিলেন আমজাদের প্রথম স্ত্রী। তিন বছর আগে ছাড়াছাড়ির পর দুই ছেলেমেয়ে নিয়ে বাবার বাড়ি থাকতেন। আমজাদ গত বছর দ্বিতীয় বিয়ে করে নিজের বাড়ি থাকেন।