২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অভিযোগে শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

নওগাঁর পত্নীতলায় চুরির এক শিশুকে (১২) বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 08:23 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

রোববার রাতে উপজেলার নজিপুর পৗর এলাকার বাসস্ট্যান্ড মহল্লায় এ ঘটনা ঘটে বলে পত্নীতলা থানার ওসি আজিম উদ্দিন জানান।

এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে মহল্লার আজিজার রহমানের বাসার দ্বিতীয় তলায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক আজিজার শিশুটিকে আটক করে প্রথম দফায় বাসার জানালার গ্রিলের সঙ্গে বেধেঁ নির্যাতন করেন। পরে বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পেটান।

ওসি আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে শিশুটি মাদকাসক্ত এবং ওই বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

তবে আজিজার রহমান বলেন, “বাসা থেকে টাকা ও মোবাইল চুরি করে তার অপর সঙ্গী পালিয়ে গেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। তবে তাকে শাসন করা হয়েছে, কোনো নির্যাতন করা হয়নি।”