২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাটকেপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ।

নিহত নবিজান বেগম (৩০) ওই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

এ ঘটনায় রশিদকে আটক করা হয়েছে। তিনি বামনডাঙ্গা রেল স্টেশনের গেইটম্যান।

পরিবারের বরাত দিয়ে এসআই ওয়াহেদ বলেন, দাম্পত্য কলহের জেরে রোববার রাতে রশিদের মারধরে নবিজান মারা যায়। সকালে স্ত্রী আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার চালায় রশিদ।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের কোমর ও পেটে জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতের বাবা নবির হোসেনের বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান।