২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক মা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশে দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 12:58 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার তাকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত মো. রিয়াদ (২৫) কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

কমিশনার অঞ্জন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াদ মাদকের টাকার জন্য তার মাকে প্রায়ই মরধর করতেন। তার মা রোববার ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন।

“পুলিশ তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। রিয়াদ মাদকসেবন ও মাকে মারধরের কথা স্বীকার করলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।”