সাভারে ৪ লাশ উদ্ধার
ঢাকার সাভারের পৃথক স্থান থেকে এক নারীসহ চার জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার হেমায়েতপুর জয়নাবাড়ী, বিরুলিয়া, ভাকুর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান।
নিহতদের মধ্যে হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার রবিউল আলমের রিকশা গ্যারেজের নিরাপত্তা কর্মী হেলাল উদ্দিন (৬০) ও বিরুলিয়া এলাকার শিরিনা আক্তারের (১৮) নাম জানাতে পারলেও বাকি দুজনের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, স্থানীয়দের খবরের গ্যারেজ হেলাল উদ্দিনের, বিরুলিয়া থেকে শিরিনা ও ভাকুর্তা শ্যামলাসী গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তাছাড়া রাতে কয়েকজন যুবক মুমূর্ষ অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক ব্যক্তিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।
