২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে রাস্তার পাশের গর্তে ১ লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক অভিযানে রাস্তার পাশের ঝোপে গর্তে লুকানো এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 11:56 AM

Updated : 20 Aug 2022, 01:57 PM

রোববার ভোরে টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

তিনি বলেন, একটি চক্র মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফের জালিয়াপাড়ায় এনে মজুদ করেছে খবর পেয়ে তারা অভিযানে যান।

“সেখানে রাস্তার পাশে ঝোপের ভেতর মাটির গর্ত থেকে পলিথিন মোড়ানো ১০টি প্যাকেটে এক লাখ ইয়াবা পাওয়া যায়।”

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে আবুজার আল জাহিদ জানান।

তিনি বলেন, “উদ্ধার ইয়াবার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা। সেগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের দপ্তরে রাখা হয়েছে।”