২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবককে পিটিয়ে হত্যা

জমির বিরোধের জেরে ফেনীর দাগনভূইয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 03:04 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

শনিবার ভোরে উপজেলার জায়লঙ্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে দাগনভূইয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান। 

নিহত নুর নবী নাঈম (৩৫) সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের রহমান ডাক্তারের ছেলে।

এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

ওসি আসলাম উদ্দিন বলেন, এলাকার এক খণ্ড জমি দিয়ে জায়লঙ্কর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহাম্মদ ও  স্থানীয় রহিমা খাতুনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

“শনিবার ভোরে পেয়ার আহাম্মদের লোকজন ওই জায়গা দখল করতে গেলে রহিমা খাতুনের লোকজন পাল্টা হামলা চালায়। এতে পেয়ার আহাম্মদের পক্ষের নাঈম ঘটনাস্থলে নিহত হন।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পেয়ার আহাম্মদ (৪৫) ও রহিমা খাতুনকে (৬০) আটক করা হয়েছে বলে জানান ওসি।