২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাককর্মীকে গলা কেটে খুন

সাভারের আশুলিয়ায় এক পোশাক কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে তার স্বামী হত্যা করেছে বলে ধারণা পুলিশের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

শুক্রবার দুপুরে বাইপাইল পশ্চিম পাড়ার দরগারটেক এলাকার ভাড়া বাড়ি থেকে পুলিশ ফাহিমা বেগমের (২০) লাশ উদ্ধার করে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।

ফাহিমা জামালপুরের ধোয়া পাড়া এলাকার মজনু মিয়ার স্ত্রী। মজনু মিয়া ও তার স্ত্রী আশুলিয়ার বেরণ এলাকার ফাউন্টেন পোশাক কারখানার শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গত মাসে ফাহিমা ও মজনু দরগারটেক এলাকার ওই বাড়িতে ঘর ভাড়া নেন। সকাল থেকে তাদের কোনো সারাশব্দ না পাওয়ায় প্রতিবেশীরা দরজা খুলে ভেতরে ঢুকলে বিছানার ওপর ফাহিমার গলাকাটা  লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

তিনি বলেন, ঘটনার পর থেকে মজনু মিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর মজনু পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।