২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নিজ ঘরে মা ও শিশুর লাশ

সাতক্ষীরার তালা উপজেলায় নিজেদের ঘর থেকে এক মা ও শিশু ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 03:30 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

শুক্রবার সকালে উপজেলার বালিয়াদহ গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান তালা থানার ওসি মো. ছগির মিঞা।

নিহতরা হলেন - ওই গ্রামের গফুর গাজীর মেয়ে ময়না বেগম (২৬) ও তার তিন বছরের ছেলে হাসানুর। ময়না একই উপজেলার মুড়াগাছা গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী।

ওসি বলেন, সকালে খবর পেয়ে ময়নার বাবার বাড়ি বালিয়াদহ গ্রাম থেকে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।

নিহত ময়নার বাবা গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে ময়নার সঙ্গে তার স্বামী শহিদুলের ঝগড়া হয়েছিল। সকালে তার ঘরে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

শহিদুল বলছেন, “রাতে ঝগড়ার পর আমি চলে গেছিলাম। সকালে মৃত্যুর খবর পাই।”

স্থানীয়রা বলছে, ময়না বিষপানের পর তার ছেলে স্তনপান করার কারণে তারও মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের পাশাপাশি পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি ছগির।