২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া দেড় শতাধিক পর্যটক টেকনাফ ফিরেছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 09:16 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ জানান, বৃহস্পতিবার বেলা ২ টার দিকে দুইটি জাহাজে করে তারা টেকনাফে ফিরে আসেন।

সোমবার রাত থেকে বুধবার পর্যন্ত বৈরী আবহওয়ার কারণে বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। সাগর উত্তাল থাকায় এই দুইদিন টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে কোনো জাহাজ চলাচল করেনি।

ফলে সেন্টমার্টিনে আটকে পড়া এ পর্যটকরা টেকনাফ ফিরতে পারেননি।

নুর আহমদ বলেন, দুপুরে তারা কেয়ারি সিন্দাবাদ ও ব্লু-ক্রুজ জাহাজে করে টেকনাফের উদ্দেশে রওনা দেন।

টেকনাফের ইউএনও মো. শফিউল আলম বলেন, বিকাল ৫ টার দিকে পর্যটকবাহী দুটি জাহাজ আটকে পড়া পর্যটকদের নিয়ে টেকনাফ ফিরেছে।

পুরনো খবর:

সেন্টমার্টিনে আটকা দেড়শতাধিক পর্যটক