২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘বিষাক্ত মদ’ পানে একজনের মৃত্যু

রাজশাহীতে বিষাক্ত মদ পানে অসুস্থ হওয়ার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রভাত কুমার (৪০) মারা যান বলে রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান।

প্রভাত নগরীর বোয়ালিয়া থানার রাজাহাতা এলাকার গোপালের ছেলে।

অসুস্থ শুখেন কুমার (৪৫) একই এলাকার কাশিনাথের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি আমান উল্লাহ বলেন, “মঙ্গলবার রাতে প্রভাত ও শুখেন বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাদের রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

শুখেনের অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।