চুয়াডাঙ্গায় ৩টি হাতবোমা উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিনটি হাতবোমা ও ধারালো ছোরা উদ্ধার করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, বুধবার উপজেলার বড় দুধপাতিলা গ্রামের ঠাণ্ডু মিয়ার আম বাগান থেকে বিস্ফোরকগুলো পাওয়া যায়।
“স্থানীয়দের কাছে খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ লাল টেপে মোড়ানো তিনটি হাতবোমা ও তিনটি ধারাল ছোরা উদ্ধার করে।”
উদ্ধার হাতবোমাগুলো পানি ভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
নাশকতার জন্য দুর্বৃত্তরা বিস্ফোরকগুলো রেখে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
