গোপালগঞ্জে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাজপাট ইউনিয়নের পাঁচ-কাউনিয়া গ্রামে এ এঘটনা ঘটে।
নিহত শুভ্র সরকার (১৪) ওই গ্রামের বাসিন্দা ও গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুজন সরকারের ছেলে।
শুভ্রর বাবা সুজন সরকার বলেন, গত শনিবার দুর্গাপূজার ছুটিতে মামার বাড়ি বেড়াতে যায় শুভ্র। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের খালে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যায়।
“পরে পরিবারের সদস্যরা তাকে খাল থেকে উদ্ধার করে রাহুথর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শুভ্র গোপালগঞ্জ শহরের এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানান সুজন সরকার।
