২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাব্য সঙ্কটে শিমুলিয়া ঘাটে জট

নাব্য সঙ্কটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 09:43 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

শিমুলিয়ায় বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরি পারাপার করায় মঙ্গলবার ঘাটে পারাপারে অপেক্ষা করতে হচ্ছে।

তিনি বলেন, “নাব্য সঙ্কটের কারণে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার পর্যন্ত ওয়ান ওয়ে হয়ে গেছে। একটি ফেরি ওই চ্যানেল অতিক্রম করার পর আরেকটি যেতে পারে।”

তাছাড়া ফেরিগুলো ফুল লোড নিয়ে পারাপার করতে না পারায় ঘাটে চাপ তৈরি হয়েছে। দুদিনের ছুটিতে ঘাটে যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানান খালেদ।

শিমুলিয়ায় সাত শতাধিক গাড়ি পারাপারের আপেক্ষায় রয়েছে জানিয়ে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

তবে যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।