নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি পূজামণ্ডপের সামনে চটপটির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ভাওয়াডুবি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার এসআই মো. ফিরোজ উদ্দিন।
নিহত নূরজাহান বেগম (৬০) ওই এলাকার মো. দুখাই মিয়ার স্ত্রী।
এসআই প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে নূরজাহান পূজামণ্ডপের একটু সামনে দোকানে চটপটি খেতে গেলে দোকানের বিদ্যুতের তারে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই ফিরোজ।
