ফেনসিডিল রাখার দায়ের নারীর যাবজ্জীবন
ফেনসিডিল রাখার দায়ে বরিশালে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বেবি বেগম নগরীর নতুন বাজার এলাকার আমিনুল ইসলাম হারুনের স্ত্রী।
একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নূরুল হক।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৪ সালের ২০ মে ২৫ বোতল ফেনসিডিলসহ নতুন বাজার এলাকা থেকে বেবি বেগমকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই দিনই ডিবির এসআই আলী হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
একই বছরের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক দেলোয়ার হোসেন।
