২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির কেআই স্কুল চালুর দাবি

বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সদরের ইসলামিয়া হাই স্কুলের শিক্ষক-কর্মচারীরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 07:21 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

রোববার শহরে ঘণ্টাবাপী এ মানববন্ধন অনুষ্টিত হয়।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ইসলামিয়া হাই স্কুল শহরের কুমিল্লা টিলা এলাকায় অবস্থিত।এতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে।   

মানববন্ধনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. মানিক পাঠোয়ারী বলেন, এখানকার অধিকাংশ লোকই গরিব হওয়ায় জেলা প্রশাসক স্কুলটির পরিচালনার দায়িত্ব নেন বছরখানেক আগে। কিন্তু বিগত নয় মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা না পাওয়ায় তারা সেপ্টেম্বরে স্কুলের সকল কার্যক্রম বন্ধ করে দেন।

স্কুলটির কার্যক্রম চালুর দাবি জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বলে জানান তিনি। 

পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।