জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
রোববার সন্ধ্যায় ৬টায় ফল প্রকাশিত ফলে এ বছর পাশের হার ৯৩ দশমিক ৪৪ বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান।
এদের মধ্যে প্রথম শ্রেণি পেয়েছেন ৩৭ হাজার ৭৫০ জন, দ্বিতীয় শেণি পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় শ্রেণি পেয়েছেন ৩ হাজার ২৫২ জন বলে জানান তিনি।
ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে। তাছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে বলে জানান ফয়জুল করিম।
