২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ টাকার চাল বিতরণে অনিয়ম, দুই ডিলার বাতিল

হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 03:47 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

রোববার কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন তাদের ডিলারশিপ বাতিল করেন।

এরা হলেন উপজেলার কুশলা ইউনিয়নের আল মামুন হোসেন নিক্সন ও পিঞ্জুরী ইউনিয়নের কামরুল ইসলাম হাওলাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যের চাল বিতরণে ওই দুই ডিলার বিভিন্ন ধরনের অনিয়ম করছেন বলে স্থানীয়রা অভিযোগ করে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় তাদের ডিলারশিপ বাতিল করা হয়েছে।