২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় হিজড়া নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে দৌড়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক হিজড়া নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 06:56 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক জানান।

নিহত সুন্দরী ওরফে সোহেল রানা (৩৬) সদর উপজেলার দাদরা জৈন্তী গ্রামের বাসিন্দা। তবে পাঁচবিবি উপজেলার উত্তর গোপাল গ্রামে বসবাস করতেন তিনি। তার লাশ জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরী অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত যাচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে তাড়া দিলে দৌড়ে বাংলাদেশের দিকে পালিয়ে আসার পথে নীলসাগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

কমান্ডার মালেক বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সুন্দরীকে বিজিবি সদস্যরা বাধা দিলে দৌড়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।