২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গরু বোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু বোঝাই ট্রাক খাদে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 02:12 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

শুক্রবার ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

মৃত আব্দুল লতিফ (৪৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নান্দানিয়া গ্রামের হারেজ উদ্দিনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ভোরে আব্দুল লতিফ গরু নিয়ে ট্রাকে করে ঠাকুরগাঁও থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে দাথিয়া দিঘর এলাকার রাস্তার পাশের একটি খাদে ট্রাকটি উল্টে পড়ে।

এ সময় আব্দুল লতিফ আহত হন এবং ঘটনাস্থলেই চারটি গরু মারা যায়।

“স্থানীয়রা গুরতর অবস্থায় লতিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও বাকি গরুগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।