ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা: ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার
কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ এ কথা জানান।
গ্রেপ্তার গোলাম রব্বানী (২২) রাজারহাট উপজেলার ঘুমারু ভীমশীতলা গ্রামের বাসিন্দা। রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের ছাত্র রব্বানী।
এসপি তবারক বলেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ‘জেএমবি’ সদস্য গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়।
হোসেন আলী ১৯৯৯ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। স্থানীয় পাদ্রি (খ্রিস্টান ধর্মযাজক) রেভারেন্ড ফোরকান আল মসিহ জানান, হোসেন আলী তার সহকারী (প্যাস্টর) হিসেবে কাজ করছিলেন।
ওই দিন সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে আইএসের দায় স্বীকারের বার্তা দিয়ে জানিয়ে বলা হয়, অন্যদের ‘শিক্ষা’ দেওয়ার জন্য ধর্মান্তরিত হোসেন আলীকে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পরদিন আটজন ও ২ জুন রংপুর থেকে হাসান ফিরোজ নামে আরেক ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার হয়েছেন।
