শিশু জোনাকী ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের ফাঁসির দণ্ড
ময়মনসিংহের ফুলপুরের আড়াই বছরের শিশু জোনাকী আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক হেলাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (২০) উপজেলার সলংঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পিপি কবির উদ্দিন ভূইয়া।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ২৬ জুলাই সলংঙ্গা গ্রামের এমদাদুল হকের আড়াই বছর বয়সী মেয়ে জোনাকী আক্তারকে অপহরণের পর ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে জসিমের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ বাড়ির পাশের জঙ্গল থেকে জোনাকীর লাশ উদ্ধার করে।
“এ ব্যাপারে একই বছর ২৭ জুলাই এমদাদুল হক বাদী হয়ে মামলা করেন। পরে আদালতে জোনাকীকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন জসিম।”
