২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজের একদিন পর ১১ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 01:40 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়ায় শিশু শহীদের লাশ পাওয়া যায় বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।

শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার জামদানি গ্রামের আজিজার রহমান মণ্ডলের ছেলে।

জামদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শহীদ লেখাপড়ার পাশাপাশি বাবার রিকশাভ্যান চালাত।

পরিবারে বরাত দিয়ে ওসি ফরহাদ জানান, বুধবার স্কুল থেকে ফিরে বিকালে রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শহীদ।

“সন্ধ্যা পরও সে বাড়ি না ফেরায় তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। সকাল ৭টার দিকে স্থানীয়রা শহীদের লাশ দেখে থানায় খবর দেয়।”

দুর্বৃত্তরা রিকশাভ‌্যান ছিনতাই করতে শহীদকে খুন করে থাকতে পারে বলে জানান ওসি ফরহাদ।

লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।