পুনর্ভবা নদীতে ডুবে শিশু নিখোঁজ
দিনাজপুরে পুনর্ভবা নদীতে ডুবে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে বাঙ্গীবেচা ঘাটে মোহন নামের শিশুটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।
শিশুটির বাবা মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা আড়াইটার দিকে মোহন নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এসময় সেখানে থাকা স্থানীয় জেলেরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত জানান, দিনাজপুরে ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে রাত ৮টায় উদ্ধার কাজে নামে।
মোহন জেলা শহরের রামনগর ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
