২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় প্রতিমা ভাংচুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 09:38 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

সোমবার রাতের কোনো এক সময় উপজেলার পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের সুরজিত চন্দ্র বর্মনের বাড়ির মা ভবানী দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুরের এ ঘটনা ঘটে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন প্রতিটি প্রতিমার মাথা ভাঙা দেখতে পায়। সেইসঙ্গে মন্দিরের মেঝেতে হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

“চিঠির প্রথমে আরবি হরফে লেখা রয়েছে। তারপর বাংলায় লেখা তোমরা মূর্তি পূজা অর্চনা কর না, মূর্তি পূজা অর্চনা করা শেরেক, মূর্তি পূজা করলে তোমাদের কেউ রক্ষা করতে পাবে না, আমাদের নির্দেশ মোতাবেক তোমাদের চলতে হবে। চিঠির শেষ অংশে ইংরেজিতে নিউ জেএমবি লেখা রয়েছে।”

এর আগে গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা (ঠাকুরবাড়ী) সার্বজনীন মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।

সেখানেও এ ধরনের একটি চিঠি পাওয়া যায় বলে জানান ওসি।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও সুন্দরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হাবিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।