২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ধুনটে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার ধুনটে সাতটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 02:46 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার উপজেলার চুনিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান।

গ্রেপ্তার মিস্টার (৩০) চুনিয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

এসআই খোকন বলেন, গোপন সংবাদে ভোরে মিস্টারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে  মানাস নদীর চরে আখ ক্ষেতের মাঝ থেকে সাতটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

“আখের সঙ্গে গাঁজার চাষ করছিল বলে মিস্টার প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে।”

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসআই ।