দিনাজপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
দিনাজপুর শহর থেকে নাশকতা মামলার আসামি জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি তৈয়ব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরের ঘাসিপাড়া ডাবগাছ মসজিদ এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি রেদয়ানুর রহিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে তৈয়ব আলী গোপন বৈঠকে যাওয়ার পথে শহরের ঘাসিপাড়া ডাবগাছ মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
“চারটি নাশকতার মামলার আসামি এই জামায়াতনেতা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।”
