২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুকে উসকানি, ইরাদের নামে আরেক মামলা

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উসকানির অভিযোগে গাইবান্ধায়ও চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 11:53 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

সোমবার বিচারিক হাকিম জয়নুল আবেদিনের আদালতে মামলাটি দায়ের করেন গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন।

বাদীপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আগামী ১৩ নভেম্বরের মধ্য প্রতিবেদন দাখিলের জন্য গাইবান্ধা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মামলার অভিযোগে বলা হয়, সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর রাতে তার ফেইসবুকে শেখ হাসিনাকে হত্যার উসকানি দিয়েছেন।

এছাড়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ব্যাঙ্গ চিত্রও নিজের ফেইসবুকে পোস্ট করেছেন।

একই ঘটনায় আরও কয়েকটি জেলায় ইরাদের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।