২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ভর্তি আবেদন শুরু ৪ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তির আবেদন আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে; চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) ও ভর্তি কমিটির সচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভর্তিচ্ছুরা আগামী ৪ অক্টোবর সকাল ১০টা থেকে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত www.ju-admission.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদন ফি ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রহণ করা হবে।

“ভর্তি যোগ্যতা ও শর্তাবলীসহ বিস্তারিত তথ্য বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission এবং পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাস পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি ও www.ju-admission.org ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের অধীনে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।