সিরাজগঞ্জে যমুনা থেকে গলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরের হোসেনপুর এলাকার ৩ নম্বর ক্রসবাঁধের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান।
তবে লাশটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।
এসআই তৌহিদুল বলেন, নদীর উজান থেকে লাশটি ভেসে বাঁধের কাছে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই ব্যক্তির পরনে গেঞ্জি, জিন্সের প্যান্ট ও এক পায়ে একটি সাদা রংয়ের কেড্স রয়েছে বলে জানান তিনি।
