২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএডিসির শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

চুয়াডাঙ্গায় বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের (বিএডিসি) দুই দল শ্রমিকের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 01:59 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

সোমবার সকাল ৮টার দিকের এ ঘটনার পর সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক।

কেন্দ্রের যুগ্ম-পরিচালক মো. আব্দুল মালেক বলেন, কেন্দ্রে প্রায় তিনশ শ্রমিক তালিকাবদ্ধ রয়েছে। তাদের মধ্যে দুটি পক্ষের নেতৃত্ব দেন লোকমান হোসেন ও আব্দুল মোমিন।

প্রত্যেক পক্ষই নিজেদের শ্রমিক বেশি সরবরাহ করতে চাওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, দুই দল শ্রমিক নিজেদের মধ্যে গোলোযোগে লিপ্ত হয়ে একে অন্যকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

“পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে সাতটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনায় কেউ হতাহত না হলেও কেন্দ্রের শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান ওসি তোজাম্মেল।