২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা; আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে আরও তিনজনকে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 11:25 AM

Updated : 12 Apr 2022, 03:00 AM

এছাড়া সখীপুর উপজেলায় আরেক ঘটনায় আরও তিন সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে পুলিশ।

ঘাটাইল থানার ওসি কামাল হোসেন বলেন, রোববার রাতে সাগরদীঘি-ভরাডুবা সড়কের শোলাকুড়া এলাকায় ডাকাত সন্দেহে ধরে কয়েকজনকে পিটুনি দেয় এলাকাবাসী।

“পুলিশ আহত চারজনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব নামের একজনকে মৃত ঘোষণা করেন।”

নিহত বিপ্লব (৩৫) খুলনার মহিরউদ্দিনের ছেলে।

ওসি জানান, বাকি তিনজন পুলিশ হেফাজতে রয়েছে।  তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কামাল হোসেন।

এদিকে সখীপুরের চকচকিয়া এলাকার শ্রীপুর থেকে একটি পিকআপসহ তিনজনকে ডাকাত সন্দেহে আটক করার কথা জানিয়েছেন সখীপুর থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন,

এরা হলেন সখীপুর উপজেলার বেরবাড়ী খন্দকারপাড়ার মামুন ওরফে লালমিয়া (৩২), মঞ্জু ওরফে রুবেল মিয়া ও শেরপুর জেলার মরিগড় এলাকার সুমন (২২)।

তিনজনই খুলনায় বসবাস করেন জানিয়ে ওসি মাকছুদুল বলেন, “তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।”