২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুরে মৃগী খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 01:48 PM

রোববার সন্ধ্যায় দমদমা কালিগঞ্জ এলাকায় এ ঘটনায় নিহতরা হলেন উত্তর শেরপুর শহরের উত্তর গৌরিপুরের শাহীন আলমের মেয়ে মৃত সেলিনা আক্তার (৩) এবং হাফিজুর রহমানের ছেলে আরাফাত আলী (৫)।

শেরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শহরতলীর দমদমা কালিগঞ্জ এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃগী খালে হাত মুখ ধোয়ার সময় ওই দুই শিশু পানিতে পড়ে যায়।

অভিভাবক ও এলাকাবাসী খবর শুনে খালে নেমে তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্র্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ৮টায় সেলিনার এবং সাড়ে ১২টায় আরাফাতের লাশ উদ্ধার করে।